৯ ডিসেম্বরে ফের জাতীয় লোক আদালত বসবে

আগরতলা: ফের বসছে রাজ্যে জাতীয় লোক আদালত।৯  ডিসেম্বর এই জাতীয় লোক আদালত বসবে। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। এই লোক আদালতে মোট ৬৭ টি বেঞ্চে ১৬,৯৮৮ টি ‘মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত à§«,২২৭ টি বিষয় এবং আদালতে বিচারাধীন à§§à§§,৭৬১ টি মামলা রয়েছে।বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। তিনি জানান জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত à§«,২২৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৮২ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১৯ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!