২০১৮ সালের আগে রাজনৈতিকভাবে খুন হওয়া ১৫ পরিবারে চাকরি দিল সরকার

আগরতলা : বর্তমানে রাজ্য সরকার দায়িত্ব গ্রহণের পর ২০১০সালের ২৩ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় ২০১৮ সালের মার্চের আগে রাজনৈতিকভাবে খুন হয়েছেন এমন পরিবারের পাশে দাঁড়াবে। সেই পরিবারে একটি করে সরকারি চাকরি প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হয় ।এই কমিটি তদন্ত করে সুপারিশ করার পরে চাকরি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত ২৬ টি আবেদন পত্র জমা পড়েছে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান কমিটির তদন্ত সাপেক্ষে ১৫ জনের নাম সুপারিশ করেছে। যাদের পরে পরে চাকুরী দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই কমিটির সভা হয়। সভায় ছয়টি আবেদন পত্র পর্যালোচনা করে চাকরি দেওয়ার সুপারিশ করা হয়েছে তিনটি পরিবারে। উল্লেখ্য চলতি বছরের ১৪ জুন স্ক্রুটিনি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি