শিল্প উদ্যোগীদের সঙ্গে নীতি আয়োগের বৈঠক

আগরতলা : রাজ্যের উন্নয়নের প্রশংসা করলেন নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে সরস্বত।তিনি বলেন, ত্রিপুরা এগিয়ে যাচ্ছে দ্রুত সবক্ষেত্রে।নীতি আয়োগের ৭ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার তিন দিনের সফরে ত্রিপুরায় আসেন। সফরের দ্বিতীয় দিনে তারা বৈঠক করেন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি এবং একাডেমি অফ ত্রিপুরা প্রতিনিধিদের নিয়ে সঙ্গে। বুধবার রাজ্য অতিথিশালায় হয় বৈঠক। বৈঠকে ছিলেন নীতি আয়োগের সাত জনের প্রতিনিধি দলি। যার নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের মেম্বার ডঃ ভি কে সরস্বত,সিনিয়র এডভাইজার রাজীব কুমার সেন, ডেপুটি সেক্রেটারি হেমন্ত কুমার মিনা সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন ইন্ডাস্ট্রি এসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার প্রতিনিধিরা। রাজ্যের আগামী দিনে কি কি শিল্প গড়ে উঠতে পারে সেসব সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, মঙ্গলবার তিন দিনের সফরে আসা নীতি আয়োগের প্রতিনিধিরা রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এর পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সরকারি আবাসেও দীর্ঘ বৈঠক করেন বিভিন্ন বিষয় নিয়ে।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।