বিজেপি শাসনে দেশে বেকারত্ব বাড়ছে- মিলন

আগরতলা : আর এস এস পরিচালিত বিজেপি সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে কোন প্রতিশ্রুতি আজ পর্যন্ত পালন করেনি। দেশে দিনের পর দিন বেকারত্ব বেড়ে চলেছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা গুলি একের পর এক বিক্রি করে দিচ্ছে। বিজেপি দেশকে দেওলিয়া করে দিচ্ছে। ৯ বছর ধরে দেশকে সাম্প্রদায়িক সুড়সুরি দিয়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। মঙ্গলবার সিপিআই এর ৯৯ তম প্রতিষ্ঠা দিবসে এই অভিযোগ করলেন দলের রাজ্য নেতৃত্ব মিলন বৈদ্য। তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হন। এদিন সিপিআই রাজ্য দপ্তরের সামনে হয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পতাকা উত্তোলন করেন মিলন বৈদ্য। উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব।

Related posts

সিপাহীজলা নৌকাঘাট এলাকায় বোলেরো গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে হতাহত দুই আরক্ষা কর্মী

বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রতন দেবনাথ

কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন সাইকা বাড়ি এলাকায় স্কুটি দুর্ঘটনায় হতাহত দুই যুবক