আরও ৩৭ জন করণিকের অফার দেওয়া হল

আগরতলা : জেআরবিটি-র মাধ্যমে গ্রুপ-সি পদে সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি চলছে। পৃথক পৃথক ভাবে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা অফার লেটার তুলে দিচ্ছেন যুবক- যুবতীদের হাতে। মঙ্গলবার অফাএ দেওয়া হয় জনজাতি কল্যাণ, তপশিলি জাতি ও অর্থনীতি, পরিসংখ্যান দপ্তরে ৩৭ জন করণিকের হাতে। এদিন জনজাতি কল্যাণ দপ্তরের গুর্খাবস্তী অফিসে হয় অফার প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, তিন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সহ অন্যরা তিন দপ্তরেড় ৩৭ জনের হাতে অফার লেটার তুলে দেন। মন্ত্রী এদিন বলেন, স্বচ্ছতা নিয়ে চলছে বর্তমান সরকার। আগামী দিনেও স্বচ্ছতার মাধ্যমেই এই সরকার চলবে।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।