পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

আগরতলা : বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তিতে বিভিন্ন ওয়ার্ডে ইতি মধ্যে কর্মসূচী নেওয়া হয়েছে।যেসব ওয়ার্ডে অনুষ্ঠান হয়নি সেসব ওয়ার্ডে হচ্ছে দুই বছর পূর্তিতে অনুষ্ঠান। ইংরেজি নতুন বছরের প্রথম দিন দুই বছর পূর্তি উপলক্ষ্যে কর্মসূচী নেওয়া হয় নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের তরফে। এই ওয়ার্ডের কর্পোরেটর হলেন নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত। সোমবার প্রতাপগড় ব্রীজ সংলগ্ন এলাকায় হয় অনুষ্ঠান। ওয়ার্ডের উদ্যোগে এদিন ১০০ জন দুঃস্থ লোকজনের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলার তথা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরো অনেকে।মেয়র এদিন আলোচনা করতে গিয়ে বলেন, দুই বছরে অনেক উন্নয়ন হয়েছে আগরতলা শহরের। বনমালীপুর, শিবনগর এলাকায় বর্ষাকালে এখন আর আগের মতো তিন- চারদিন জল জমে থাকে না।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!