পুলিস সুপারের কাছে ডেপুটেশন দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

আগরতলা : বিভিন্ন দাবিতে পশ্চিম জেলা পুলিস সুপারের কাছে ডেপুটেশন দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনের তরফে এক প্রতিনিধি পুলিস সদর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।এদিন প্রতিনিধি দলের নেতৃত্ব জানান, রাস্তায় দুর্ঘটনা ঘটলে যান চালকদের জেল- জরিমানা করা নিয়ে যে আইন করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে তা মানেন না তারা। এর তীব্র বিরোধিতা করেন। চালকরা বলেন, অভাবের মধ্যে দিয়ে কষ্টে চলা চালকরা কি করে যদি কোন কারণে পথে দুর্ঘটনা ঘটে তাহলে ৫ লাখ টাকা জরিমানা দেবে। কোন চালকই ইচ্ছে করে পথ দুর্ঘটনা ঘটায় না। এসব বিষয় নিয়েই এদিন পুলিস সুপারের কাছে ডেপুটেশন দেন তারা।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা