মহারাজগঞ্জ বাজারে ফের অভিয়াজনে একটি চালের গোদাম সিল করলো প্রশাসন

আগরতলা : লাইসেন্স ছাড়া অবৈধভাবে গোদাম ঘরে চালের রি-প্যাকেটিং করার অভিযোগে এক চাল ব্যবসায়ীর গোদাম সিল করে দিল প্রশাসন। এছাড়াও দুয়েকটি দোকানে অভিযানে গিয়ে প্রশাসনের আধিকারিকরা মূল্য তালিকা সঠিক না পাওয়ায় তাদের নোটিশ দেওয়া হবে বলে জানান আধিকারিকরা। অভিযোগ এই ব্যবসায়ীরা ক্যাশ মেমোও ইস্যু ঠিক মতো করেন না।

বুধবার সদর মহকুমা প্রশাসনের টিম অভিযান চালায় রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। অভিযানে ধরা পড়ে এই অনিয়ম।এদিনের অভিযানে ছিলেন সদর মহকুমা প্রশাসনের ডি সি এম, ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিক ও খাদ্য দপ্তরের আধগিকারিক্রা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!