মহিলা লিগ ফুটবলে শুক্রবার বড় ব্যবধানে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল

আগরতলা : মহিলা লিগ ফুটবলে শুক্রবার বড় ব্যবধানে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল।এদিন চলমান সংঘের মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল।ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত লিগ ফুটবল প্রতিযোগিতায় অরুন্ধতীনগর পুলিশ মাঠে হয় এই ম্যাচটি। ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-০ গোলের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে ১২, ১৬ , ২৪৫২, ৭১৭৭ ও ৮৩ মিনিটে গোল গুলি করেন বাসন্তী রিয়াং, বিনাতা সিনহা, মারিনা জমাতিয়া,শ্রেয়া দেব, কেয়া দেববর্মা, শ্রেয়া দেব ও কেয়া দেববর্মা। এদিনের ম্যাচটি বলা যায় একতরফাই হয়।

Related posts

২৭ থেকে ২৯ নভেম্বর আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে তৃতীয় নর্থইস্ট প্যারা স্পোর্টস মিট

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি, অবসরের ঘোষণা ভারতীয় পেসারের

সিক্স বক্স টার্ফ উইকেটে জেআরসি-র জমজমাট প্রদর্শনী ক্রিকেট ও ফুটবল