পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাল এবিভিপির

আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের প্রথম দিনের মতো মাধ্যমিকের পরীক্ষার্থীদের ফুল-চন্দন দিয়ে শুভেচ্ছা জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার সংগঠনের পশ্চিম জেলা কমিটির তরফে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি পরীক্ষার্থীদের সিট নম্বর বের করার ক্ষেত্রেও সাহায্য করেন তারা। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকর্তা কৌশিক দেবনাথ সহ অন্যরা। এর আগে শুক্রবার দ্বাদশের পরীক্ষার দিনেও ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় অনুরূপ কর্মসূচী গ্রহণ করেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!