প্রতিষ্ঠা দিবসে সেমিনার নাবার্ডের

আগরতলা : ১৯৮২ সালের ১২ জুলাই পথচলা শুরু করেছিল নাবার্ড।প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী নিয়েছে নাবার্ড। প্রতিষ্ঠানের তরফে এদিন হয় আলোচনা সভা।এতে অংশ নেন কৃষক, কৃষি কাজের সহায়ক বিভিন্ন দপ্তরের কর্মীরা। মঙ্গলবার আগরতলাস্থিত প্রজ্ঞাভবনে রাজ্য ভিত্তিক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন নাবার্ডের এজিএম, ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সহ প্রতিষ্ঠানের আধিকারিকরা।বিধায়ক জিতেন্দ্র মজুমদার জানান তিনি নিজেও এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।কৃষির প্রসারে নাবার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক দিনের এই সেমিনার হয়।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা