চেয়ারম্যান পদ ছাড়লেন কেন,নেই প্রদ্যোতের সঠিক জবাব

আগরতলা : নির্বাচন কমিশনের নিয়ম কানুনের জন্যই চেয়ারম্যান পদ উঠেছে।নিয়ম অনুযায়ী সভাপতি থাকবেন, চেয়ারম্যান নন। সেজন্যই তিনি পদ ছেড়ে। সংগঠনের দিকে নজর দেবেন। রাজনীতি ছাড়ার কোনো প্রশ্ন নেই বলে সোমবার প্রদ্যোৎ কিশোর মানিক্য এক সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দেন। আসন্ন পার্লামেন্ট নির্বাচনে যারা তাদের দাবির সাথে একমত হবেন তাদের সাথেই তিপ্রা মথা যাবে বলে জানিয়ে দেন।সঠিক প্রাপ্তি যেটা এডিসিকে দেবার কথা সেটা সরকার দিচ্ছে না অভিযোগ এনে প্রদ্যোত কিশোর দেববর্মণ জানান, সেজন্য খুব শীঘ্রই তাঁর দল আন্দোলনে যাচ্ছে বলে জানিয়ে দেন। এই সঙ্গে তিনি রাজনীতি ও তিপরাসার জন্যই ময়দানে থাকবেন তিপরাল্যান্ডের দাবি নিয়ে সেটাও জানিয়ে দেন।তবে এদিন চেয়ারম্যান পদ ছাড়া নিয়ে সাংবাদিকদের চেয়ারম্যানের পদ ছাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একপ্রকার ক্ষেপে গেলেন তিপ্রা মথার নেতা প্রদ্যোত কিশোর দেববর্মণ। জনৈক সাংবাদিককে ভাষার পাঠ দিতে চাইলেন। তিপ্রা মথার নেতার ভাবখানা এমন যেন তিনি সব জান্তা।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি