রাতের বেলা পুলিসের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে

আগরতলা : চোরের উৎপাত বেড়েই চলেছে আগরতলা শহরে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এবার রাতের বেলা চুরি করতে এসে বাড়ির লোকজনের চিৎকারে পালাল চোরের দল।ঘটনা আগরতলা রামনগর ৮ নম্বর রোড এলাকায়। জানা গেছে বুধবার মাঝ রাতে ৫ জনের চোরের দল হানা দেয় স্থানীয় বাসিন্দা আশিস রায়ের বাড়িতে। চোরেরা গ্রিলের জানালার রড ভেঙে ফেলে। তখন ঘরে জেগে থাকা আশিস বাবুর স্ত্রী শব্দ পেয়ে যান। তারা খোঁজাখুঁজি করতেই দেখেন জানালার রড খুলছে চোরেরা। উনারা চোর চোর বলে চিৎকার করতেই দৌড়ে পালিয়ে যায় চোরের দল। আশিস বাবু ও উনার স্ত্রী অভিযোগ করেন, রাতে বিভিন্ন থানার পুলিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। অভিযোগ একটি ফনেও রিং করেনি। মনে হয়েছে রিসিভার তুলে রেখে দিয়েছে। এতে তারা উষ্মা প্রকাশ করেন।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার