প্রচারে মেয়রের হয়ে রাজীব রামনগরে

আগরতলা : মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা বলে দিচ্ছে দুটি লোকসভা আসনে মোদীজীকে উপহার দেওয়ার পাশাপাশি রামনগর উপভোটে বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী। মঙ্গলবার প্রচারে বের হয়ে এই বিষয়ে ফের আশাব্যক্ত করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, মানুষ তিন প্রার্থীকে আশীর্বাদ করার জন্য তৈরি হয়ে আছেন। বিরোধীদের জামানাত জব্দ করে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে বাড়ি বাড়ি চলে প্রচারে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ব্যানার্জি পাড়া এলাকায় প্রচার চালান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রার্থী দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সহ অন্যরা। মানুষের কাছে গিয়ে করজোড়ে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। প্রচারের ফালে রাজীব বাবু এদিন বলেন, দেশে মোদীজির বিকল্প কেউ হতে পারে না। তিনি ইন্ডিয়া জোটের সমালোচনা করে মন্তব্য করেন দুর্নীতিতে এরা নিমজ্জিত। ইন্ডিয়ার অর্ধেক জেলে চলে গেছে আর কিছু জেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী