বিরোধীদের জামানত জব্দ হবে- নব্যেন্দু

আগরতলা : বিরোধীরা বুঝে গেছে তাদের জামানত জব্ধ হবে। বহু ক্ষেত্রে তারা তাদের প্রচার অভিযান শুরু করতে পারে নি। কারন তাদের লোক নেই। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। তিনি বলেন বিরোধীরা আশায় বুক বাঁধছেন নিরব বিপ্লব হবে।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেন নিজের গরিমা বজায় রাখেন তার অনুরোধ জানান নবেন্দু ভট্টাচার্য।মানুষকে অপমান করাতে থেকে বীর থাকার আহ্বান জানান বিজেপি মুখপাত্র। তিনি বলেন, কমিউনিস্টরা কতটা নারী বিরোধী তা পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণকে নিয়ে কমিউনিস্টদের করা মন্তব্য থেকে মানুষ লক্ষ্য করছে। কমিউনিস্টরা মহিলাদের অপমান করার চেষ্টার ফল পাবে বলে দাবি করেন তিনি।

Related posts

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এসে পৌঁছাল আরও ১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী

আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে শহর আগরতলায় পুলিশ সুপারের উপস্থিতিতে ফ্ল্যাগ মার্চ

রাজ্যে শিক্ষা দপ্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উল্লেখ যোগ্য অন্তর্বর্তী নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট