ইন্ডিয়া মঞ্চের ২৫ গ্যারান্টি

আগরতলা : ২৫ টি গ্যারান্টি তুলে ধরে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান কংগ্রেসের তরফে। ন্যায় পত্র নামে ইস্তেহার মঙ্গলবার প্রকাশ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেত্রী জারিতা লাইটফ্লাং, সর্বভারতীয় এস সি সেলের চেয়ারম্যান রাজেশ লিলোথিয়া ,বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মণিন্দ্র রিয়াং সহ অন্যরা। ইন্ডিয়া ব্লকের এই নির্বাচনী ইস্তেহারে ৫ টি ন্যায়ের মাধ্যমে ২৫ টি গ্যারান্টি দেওয়া হয়েছে। কৃষক ন্যায়, নারী ন্যায়, অধিকারের ন্যায়, যুব ন্যায় ও শ্রমিক ন্যায় এর কথা বলা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ছাত্র-যুব, মহিলা শ্রমিক কৃষক সহ সমাজের সব স্তরের মানুষের কথা। তাদের গ্যারান্টিতে রয়েছে মহালক্ষ্মি যোজনায় দরিদ্র পরিবারের মহিলাদের একাউন্টে এক লাখ টাকা প্রদান, জি এস টি মুক্ত কৃষি সহ বিভিন্ন গ্যারান্টি সহ ২৫ টি।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা