নিজ বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পরে থাকা ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা

আগরতলা : নিজ বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পরে থাকা ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা। মৃতের নাম শিবু দাস। বয়স আনুমানিক ৫৬ বছর। রাজধানীর ভাটি অভয়নগর মোল্লা পাড়ার বাসিন্দা শিবু দাস। অভিযোগ প্রায়শই মদমত্ত অবস্থায় বাড়ি ঘরে যেত। শ্রমিকের কাজ করা শিবু দাস দুই তিন মাস ধরে কোন কাজও করছে না। রবিবার রাতেও মদমত্ত অবস্থায় বাড়িতে যায়। সোমবার সকালে শিবু দাসের ছেলে কাজ থেকে বাড়িতে এসে দেখেন সংজ্ঞাহীন অবস্থায় পরে আছে মৃত ব্যক্তি। তখন লোকজন মিলে জিবিতে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে কিভাবে শিবু দাসের মৃত্যু হয়েছে এনিয়ে ধোঁয়াশা।মৃতের ছেলে আরও জানায় বাড়িতে তাঁর মা ও ছোট বোন থাকলেও তারা কিছুই বুঝেনি। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে । ঘটনায় ভাটি অভয়নগর মোল্লাপাড়া এলাকায় চাঞ্চল্য।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন

তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নবজাতকের প্রাণরক্ষা আগরতলা জিবিপি হাসপাতালে, বিনামূল্যে চিকিৎসায় নজির চিকিৎসকদের