জঙ্গলে মিলল এক ব্যক্তির মৃতদেহ

আগরতলা : বাড়ি থেকে এক-দেড় কিলোমিটার জঙ্গলে মিলল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। এটি কি আত্মহত্যা নাকি অন্য কোন ঘটনা এনিয়ে ধোঁয়াশা জিরানিয়া মহকুমার শুভমণি পাড়ায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।জিরানিয়া মহকুমার চম্পকনগর শুভ মণি পাড়ার বাসিন্দা রবি কুমার দেববর্মা। বয়স আনুমানিক ৫০- র ব্যক্তি ২০ এপ্রিল গড়িয়া পূজার জন্য বাড়ি থেকে বের হন। এলাকায় এক জায়গায় গড়িয়া পুজাতে যাওয়ার জন্যই বের হন। কিন্তু বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কোন হদিশ পাননি। রবিবার সন্ধ্যারাতে ঘটনা পুলিসে জানানো হয়। সোমবার এলাকার লোক স্থানীয় এক রাবার বাগানে কাজ করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান রবি কুমার দেববর্মার দেহ। ঘটনা জানাজানি হতেই লোকজন সেখানে ভিড় করেন। খবর পেয়ে ছুটে যায় মৃত ব্যক্তির পরিবারের লোকজন। ঘটনাস্থলে যান পুলিস। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

সহসাই নবম পর্যায়ে মাসকা অভিযান শুরু হবেঃমুখ্যমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রকাশিত হল কৃষ্টি পরিষদের শারদ সাহিত্য সম্ভার ‘কৃষ্টি’

টিসিএস অফিসাররা সরকারের মুখঃমুখ্যমন্ত্রী