পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের তরফে ঠাণ্ডা পানীয় বিলি

আগরতলা : অসহনীয় গরমে নাজেহাল আমজনতা। এই প্রখর গরমের মধ্যেও প্রয়োজনে শ্রমজীবী সহ বিভিন্ন অংশের মানুষকে বাড়ি থেকে বের হতে হচ্ছে। এদের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড, সংস্থা, সংগঠন পথ চলতি লোকজনের মধ্যে ফল, ঠাণ্ডা পানীয় বিলি করছে। প্রতিদিনই শহরের কোথাও না কোথাও দেওয়া হচ্ছে ঠাণ্ডা পানীয়। শুক্রবার পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের তরফে রাজধানীর জয়নগর এলাকায় লোকজনের মধ্যে বিতরণ করা হয় ঠাণ্ডা পানীয় ও কাটা তরমুজ।উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিতু গুহ, মনোজ কান্তি দেবরায়, বিজেপি নেতা জসীম উদ্দিন সহ অন্যরা। তারা লোকজনের হাতে ঠাণ্ডা পানীয়, তরমুজ তুলে দেন।

Related posts

আলোর উৎসবকে সামনে রেখে মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা মৃৎ শিল্পীদের মধ্যে

আগন্তুক ক্লাব সংলগ্ন পিয়ারী মাস্টার বাগান একটি বাড়িতে ভয়ানক অগ্নিসংযোগের ঘটনা

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন