সমবায় ব্যাঙ্কের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা : পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় যুবকের মৃত্যুর দায় স্বীকার করে নিয়ে সমবায় ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানাল প্রদেশ যুব কংগ্রেস। শুক্রবার সংগঠনের উদ্যোগে মিছিল করে ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়।বিক্ষোভ কর্মসূচী থেকে যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল দেখা করেন ব্যাঙ্কের এম ডি-র অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। তারা দাবি জানান, মৃত যুবকের পরিবারের চাকরি, আহতদের চিকিৎসায় আর্থিক সাহায্য ও তাদের পরীক্ষা রাজ্যেই নেওয়ার। পাশাপাশি দাবি জানান, ঘটনার দায় স্বীকার করে ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যানের পদত্যাগের। কর্তৃপক্ষের তরফে যুব কংগ্রেসের প্রতিনিধিদের জানানো হয় পরিচালন কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নিলে যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে জোরদার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়ে জানানো হয় বাধ্য করা হবে নিহতের পরিবারে চাকরি ও এম ডিকে পদত্যাগ করতে। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কে লোক নিয়োগে অন লাইন পরীক্ষা দিতে গুয়াহাটি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মারা যান রাজ্যের যুবক দ্বীপরাজ দেববর্মা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!