মহিলা লিগের সুপার ফোরে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব

আগরতলা : বিশাল ব্যবধানে ম্যাচে জয়ী হয়ে মহিলা লিগের সুপারে জায়গা করে নিল ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব। সোমবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতায় সুপার চারে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিতে লড়াইয়ে নামে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব ও ইকফাই এফ সি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সেই ম্যাচে ইকফাই এফ সি-কে ১৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব৷ ম্যাচে ফুলো ঝানুর হয়ে জোড়া হ্যাট্রিক সহ ৭ টি গোল করে দীপালি হালাম। পাশাপাশি সুপ্রিয়া করে ৫ টি গোল। সুপার চারে যে তিনটি দল এর আগে জায়গা নিশ্চিত করে নিয়েছে সেই দল গুলো হলো এিপুরা স্পোর্টস স্কুল, জষ্পুইজলা প্লে সেন্টার ও কিল্লা মর্নিং ক্লাব।

Related posts

টিসিএ ও ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়

আসাম রাইফেলকে হারাল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবে

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর