বাধারঘাটের বিধায়িকার উপস্থিতিতে ক্যাম্পের বাজার এলাকায় বৃক্ষরোপণ যুব মোর্চার

আগরতলা : নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর প্রভাব পড়ছে মানব জীবনে। ক্রমাগত বৃক্ষ ছেদনের ফলে পরিবেশের উপর প্রভাব পড়ছে ।তাই পরিবেশ রক্ষায় বার্তায় এবং আগামী প্রজন্মকে নতুন পৃথিবী উপহার দেওয়ার আহবানে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা বাধারঘাট মন্ডল। রবিবার যুব মোর্চার উদ্যোগে হয় বৃক্ষ রোপন কর্মসূচি। এদিন ক্যাম্পেরবাজার দয়াময় আশ্রম সংলগ্ন এলাকায় হয় বৃক্ষরোপণ। উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিনা রানী সরকার, বিজেপি বাধারঘাট মন্ডল সভাপতি কেশব দত্ত, , যুব মোর্চার বাধারঘাট মন্ডল সভাপতি দেবব্রত বিশ্বাস সহ অন্যরা।এদিন অতিথিরা সেখানে বিভিন্ন চারা গাছ রোপন করেন। যুব মোর্চাব কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

বিবার থেকে আগরতলায় শুরু হলো যুব আপদা মিত্রর প্রশিক্ষণ শিবির

দলীয় কর্মীদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করলেন বিধায়ক দীপক মজুমদার

সীমানা পুনর্নির্ধারণ বিলকে পরাজিত করার জন্য Dravida Munnetra Kazhagam (DMK) স্ট্যালিনের প্রতি রাহুল গান্ধীর আহ্বান