গাঁজা সহ এক যুবককে আটক করলো পশ্চিম থানা

আগরতলা : নেশা কারবারিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী গাঁজা বিভিন্ন জায়গায় পাচার করছে। তবে অনেক সময় রেলপথে কিংবা সড়ক পথে নিয়ে যাওয়ার সময় পুলিসের হাতে ধরা পড়ছে নেশা কারবারিরা।এবার রাজধানীতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নেশা সামগ্রী গাঁজা। রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিস অভিযান চালায় রাজধানীর কৃষ্ণনগর প্রগতি রোডে সুমিত দেববর্মার বাড়ির ভাড়াটিয়া অমিত দেববর্মার ঘরে। পুলিস তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে উদ্ধার করে ট্রলির ভিতরে রাখা প্রায় ৩৬ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অমিত দেববর্মাকে। পশ্চিম থানার ওসি জানান উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।পুলিস একটি মামলা নিয়ে সোমবার ধৃতকে আদালতে সোপর্দ করে।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক