রাকেশ-আকাশকে পুলিস রিমান্ডে পাঠাল আদালতে

আগরতলা : ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনকাণ্ডে দুই অভিযুক্তকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিস। এদিন আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে তোলা হয় রাকেশ বর্মণ ও আকাশ করকে। ১৮ মে কলকাতার রায়গঞ্জ থেকে পুলিস গ্রেপ্তার করে ভিকি খুনে অভিযুক্ত রাকেশ বর্মণকে। ট্রানজিট রিমান্ডে সোমবার বিকেলে তাকে আগরতলায় আনা হয়। মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিস তাকে আদালতে তুলে। অন্যদিকে আরেক অভিযুক্ত আকাশ করকে একদিনের জেলা হাজত থেকে আদালতে তোলা হয় হয়। সোমবারও অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল ৬ দিনের রিমান্ড চেয়ে। কিন্তু তা রিজার্ভ রেখে জেল হাজতে পাঠিয়েছিল আদালত।এদিকে আদালত রাকেশ বর্মণকে ৭ দিন ও আকাশ করকে ৩ দিনের পুলিস রিমান্ডে পাঠায় আদালত।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা