২৪ মে মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশ

আগরতলা : ২৪ মে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল। বুধবার একথা জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান,২৪ মে পর্ষদ অফিসের হলঘরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। তবে এবছর পরীক্ষার ফল যে আশানুরুপ হবে না তা একপ্রকার স্বীকার করে নেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। কারণ প্রথম সারির বিদ্যালয় গুলি বিদ্যাজ্যোতি প্রকল্পে সি বি এস ই-র অধীনে চলে গেছে। ফলে রাজ্যের সরকারি দ্বিতীয় সারির স্কুলগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রয়েছে। এবছর ফল কিছুটা নিম্নমুখী হবে বলে জানান তিনি।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!