জয়ের ধারা অব্যাহত স্পোর্টস স্কুলের

আগরতলা : সিনিয়র মহিলা লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রাখল ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় কিল্লা মর্নিং ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। নিয়মরক্ষার এই ম্যাচে কিল্লা মর্নিং ক্লাব-কে à§©-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো স্পোর্টস স্কুল। ম্যাচে স্পোর্টস স্কুলের হয়ে জোড়া গোল করে খেলার ৩২ ও à§©à§® মিনিটে শ্রেয়া দেব ও à§§ টি গোল করে খেলার ৮৯ মিনিটে বিনিতা সিনহা। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় স্পোর্টস স্কুলের ফুটবলার শ্রেয়া দেব। যদিও এদিনের ম্যাচ মুখোমুখি হওয়া দু’টি দল ইতিমধ্যে সুপার চারে জায়গা করে নিয়েছে।

Related posts

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

CM emphasizes discipline, team spirit through football

ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী