কৃতি ছাত্রকে পাঠ্যবই দিলেন সমাজসেবী রাজীব

আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষায় দশম হয়েছে গৌরব ভৌমিক। রাজধানীর কামিনী কুমার সিংহ মেমোরিয়ালের ছাত্র সে। তার সাফল্যে খুশি বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী সহ শিক্ষক- শিক্ষিকারা। কৃতি ছাত্রের পাশে দাঁড়াল সমাজ সেবী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের নিয়ে তিনি গৌরবের আড়ালিয়া বাড়িতে যান। ছাত্রের সমস্ত পাঠ্যবই কিনে দেন রাজীব বাবু। বিদ্যালয় পরিচালন কমিটির এক সদস্য জানান, আগামী দিনে এভাবে কৃতিদের পাশে দাঁড়াবেন।নতুন বই পেয়ে খুশি মেধাবী গৌরব।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!