ইতিহাস রচনা করলেন দীপা কর্মকার

ত্রিপুরা আগরতলা ২৭ মে : প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স হিপে জিমন্যাস্টিক্সে স্বর্ণ পদক পেয়েছেন রাজ্যের তথা ভারতের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার। তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার উজবেকিস্তানের তাসখণ্ডে হয় এই আসর। মহিলাদের ভল্ট অ্যাপারেটাসে স্বর্ণপদক পান দীপা কর্মকার।দীপা কর্মকারের মোট স্কোর ১৩.৫৬৬। এর আগে কোন ভারতীয় মহিলা স্বর্ণ পদক পায় নি। তবে এর আগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন চারজন।এক কথায় এদিন ইতিহাস রচনা করলেন রাজ্যের মেয়ে জিম্ন্যাস্ট দীপা কর্মকরা। তাঁর এই সাফল্যে খুশির জোয়ার ক্রীড়া মোদী সহ রাজ্যবাসীর।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়ল সিপিআইএম

১৯ ও ২০ ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে ‘মিস্টার ত্রিপুরা’ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ

‘অরাজকতা হটাও, গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে আগরতলায় জনসমাগম, শহরজুড়ে বিজেপির বিক্ষোভ মিছিল