বিজেপি মুখপাত্রের পিতৃবিয়োগ

আগরতলা : না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর বনমালিপুর ধলেশ্বর এলাকার প্রবীণ বাসিন্দা পবিত্র কুমার ভট্টাচার্য। বুধবার তিনি প্রয়াত হন। প্রয়াত পবিত্র ভট্টাচার্য ছিলেন একজন শিক্ষক। রানিরবাজার স্কুল থেকে তিনি অবসরে যান প্রধান শিক্ষক থাকা অবস্থায়। উনার এক ছেলে নব্যেন্দু ভট্টাচার্য একাধারে সাংবাদিক ও ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র। এদিন নব্যেন্দু ভট্টাচার্যয়ের বাবার মৃত্যুর খবর পেয়ে উনার বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় নেতা কর্মী ও সাংবাদিকরা। সকলেই প্রয়াতের প্রতি শ্রদ্ধা ও জানান। সমবেদনা জানান পরিবার পরিজনদের। প্রদেশ বিজেপি সভাপতি বলেন, রাজীব ভট্টাচার্য ছিলেন এলাকার একজন অভিভাবক।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!