দলবাজি বন্ধের দাবি

আগরতলা : আগরতলা শহরে মিছিল করে পুর নিগমে ডেপুটেশন দিল মহিলা কংগ্রেস। বুধবার সংগঠনের নতুন রাজ্য সভাপতির নেত্রিত্বেই হয় এই কর্মসূচী। সংগঠনের অভিযোগ শহর এলাকায় চালু থাকা শহুরি কর্মসংস্থান কর্মসূচী তথা টুয়েপে কাজ নিয়ে শাসক দল বিজেপির তরফে দলবাজি করা হচ্ছে আগরতলা পুর নিগম এলাকায়। এর প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। এদিন সংগঠনের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে শহরে দুপুরে বের হয় মিছিল। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে যায় তারা। সেখান থেকে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে দাবি জানায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামাবেন বলে হুশিয়ারি দেন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা