কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের বৈঠক

ত্রিপুরা আগরতলা : জুলাই মাসে সম্ভবত হতে যাচ্ছে রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের জন্য প্রস্তুত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অসংগঠিত শ্রমিক সংগঠন।পঞ্চায়েত নির্বাচনে সংগঠনের কি ভূমিকা থাকবে তা নিয়ে আলোচনা করতে বৈঠক হয় রবিবার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় একদিনের বৈঠক। উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, অসংগঠিত শ্রমিক সংগঠনের নেতা শান্তনু পাল সহ অন্যরা। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত মতো কাজ করা হবে।এদিন লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে গোপাল বাবু অভিযোগ করেন, বিজেপি মানি ও মাশুল ক্ষমতা দিয়ে নির্বাচন করেছে। রাজ্যের অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে বিজেপি।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক