চুরির ঘটনায় স্বর্ণালঙ্কার সহ গ্রেপ্তার এক

ত্রিপুরা আগরতলা: চুরির মামলার তদন্তে নেমে পূর্ব থানার পুলিস গ্রেপ্তার করলো কুখ্যাত এক চোরকে। উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। রাজধানী সহ আশপাশ এলাকায় চুরির ঘটনা একের পর এক ঘটেছে। ফের চোরের উৎপাত শুরু হওয়ায় উদ্বিগ্ন সচেতন মহল। চলতি বছরের ২৮ জুন সপরিবারের কৈলাশহর শ্বশুর বাড়িতে যান আগরতলা বলদাখাল মনিপুরী বস্তী এলাকার বাসিন্দা বিজয় সরকার। ৬ জুন বাড়িতে এসে দেখেন ঘরের জানালা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখেন সমস্ত জিনিস পত্র এলোমেলো।অভিযোগ চোরেরা আলমিরা ভেঙে গলার স্বর্ণের একটি চেইন, কানের দোল, আংটি সহ নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনা জানিয়ে পূর্ব আগরতলা থানায় মামলা করেন বাড়ির মালিক। পুলিস মামলা নিয়ে তদন্তে নেমে শনিবার চন্দ্রপুর এলাকায় কুখ্যাত চোর সুজিত দাসকে থানায় নিয়ে আসে। বৃদ্ধিনগর এলাকার বাসিন্দা সুজিত দাসকে জিজ্ঞাসাবাদ চালাতেই সে স্বীকার করে চুরির ঘটনা। তার সঙ্গে আরও একজন ছিল। পুলিস তার কাছ থেকে গলার হার ও কানের রিং উদ্ধার করে।রবিবার ধৃতকে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। পূর্ব আগরতলা থানার ওসি জানান, ধৃত যুবক এর আগেও দুটি চুরির মামলায় গ্রেপ্তার হয়েছে। বর্তমানে সে জামিনে রয়েছে। ঘটনায় অন্য অভিযুক্তকে গ্রেপ্তার করে চুরির অন্য জিনিস গুলি উদ্ধার করা হবে বলে জানান ওসি।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা