৪৩ তম জাতীয় যোগা সার হবে আগরতলায় আগামী জানুয়ারিতে

ত্রিপুরা আগরতলা : সর্বভারতীয় যোগা ফেডারেশনের সঙ্গে বহু বছর ধরে কাজ করে যাচ্ছে ত্রিপুরা যোগা এসোসিয়েশন। ৪৩ তম যোগার জাতীয় আসর করার দায়িত্ব পেয়েছে ত্রিপুরা যোগা এসোসিয়েশন। ২০২৫ সালের জানুয়ারি মাসের ৪ থেকে ৬ তারিখ হবে এই জাতীয় আসর আগরতলায়। একথা জানান সর্বভারতীয় যোগা ফেডারেশনের সাধারণ সম্পাদক মৃণাল চক্রবর্তী।তিনি জানান ২৪ টি রাজ্যের প্রায় ৫৫০ জন খেলোয়াড়, ১০০ অফিসিয়াল আসবেন।রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন জাতীয় ও রাজ্য সংগঠনের কর্মকর্তারা। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে চার জনের প্রতিনিধি শনিবার আগরতলায় আসেন। দলে রয়েছেন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও কার্যকরী কমিটির এক সদস্য। কোথায় প্রতিযোগিতা হবে, খেলোয়াড়, অফিসিয়ালরা কোথায় থাকবেন সমস্ত বিষয় তারা খতিয়ে দেখেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা যোগা এসোসিয়েশনের কর্মকর্তারাও।জাতীয় আসরকে সুন্দর ভাবে সফল করতে সকলের সহযোগিতা চান তারা।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ