দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবি চাকরি প্রত্যাশীদের

ত্রিপুরা আগরতলা : প্রায় চার বছর পার হতে চললেও জেআরবিটি পরিচালিত গ্রুপ-ডি-র নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি। অভিযোগ এখন পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ফলে হতাশ চাকরি প্রত্যাশীরা। তারা জে আর বি টি অফিসের সামনে এসে বিক্ষোভ দেখালেও কোন সুরাহা হয়নি। তাদের অভিযোগ গ্রুপ-ডি পদে নিয়োগ নিয়ে তালবাহানা করছে সরকার।

এই অবস্থায় দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করার দাবিতে আন্দোলনে নামল চাকরি প্রত্যাশীরা। সোমবার তারা অফিস লেন জে আর বি টি অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান।দাবি জানান মেধা তালিকা প্রকাশের। নাহলে গণঅবস্থানে বসবেন বলে হুমকি দেন। কারণ সামনেই ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। স্বাভাবিক ভাবেই নির্বাচন ঘোষণা হয়ে গেলে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি