ফের রেল স্টেশনে আটক ১১ বাংলাদেশী নাগরিক

ত্রিপুরা আগরতলা : মানব পাচারের করিডোরে কি পরিণত হয়ে যাচ্ছে ত্রিপুরা। ফের এই প্রশ্নের উঁকি দিল। ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে আগরতলা রেলস্টেশনে প্রায় প্রতিদিন ধরা পড়ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশী নাগরিক। অভিযোগ দালাল চক্রের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করছে। ফের আগরতলা সরকারি রেল থানার পুলিসের হাতে আটক ১১ জন বাংলাদেশী নাগরিক।তাদের মধ্যে ৫ জন মহিলা। অভিযোগ অবৈধভাবে তারা দালালের মাধ্যমে ভারতে আসে। আগরতলা রেলস্টেশন দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য আসে।শনিবার বিকেলে আগরতলা সরকারি রেল পুলিসের হাতে ধরা পড়ে তারা।গোপন খবরের ভিত্তিতে অভিযানে আসে এই সাফল্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। রবিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে জি আর পি। ক্রমাগত বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক