সাত জনের নতুন কমিটি ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের

ত্রিপুরা আগরতলা : আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের। গঠিত হয়েছে সাত জনের কমিটি। রবিবার আগরতলা প্রেস ক্লাবে হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা। সম্পাদকের সম্পাদকীয় প্রতিবেদন পেশের পর আলোচনা করেন প্রতিনিধিরা। বার্ষিক সাধারণ সভায় আলোচনা শেষে গঠন করা হয় দুই বছরের জন্য নতুন কমিটি। নতুন কমিটির সভাপতি হয়েছেন পুনরায় সরযূ চক্রবর্তী। সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, যুগ্ম সম্পাদক কল্যাণ দেবনাথ, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য এবং এক্সিকিউটিভ সদস্য হয়েছেন অভিষেক দে ও বিপ্লব চন্দ। বার্ষিক সাধারণ সভা শেষে একথা জানান সংগঠনের সভাপতি।

Related posts

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

নির্বাচন কমিশনের উদ্যোগে মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করলো আমরা বাঙালি