ফের রেল স্টেশনে এক বাংলাদেশী যুবক আটক

ত্রিপুরা আগরতলা : ফের অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশী যুবককে আটক করে জিআরপি। তাকে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। অবৈধভাবে ভারতে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত।ফের আগরতলা সরকারি রেল পুলিসের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক। গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জি আই পি ও আর পি এফ উত পেতে বসে থাকে।তখনই আগরতলা জিআরপি থানার পুলিশ একজন বাংলাদেশী নাগরিককে আটক করে। তাঁর নাম রিঙ্কু দাস। বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তাকে সাহায্যকারী একজন ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। ধৃত ভারতীয় নাগরিকের নাম রয়্যাল দাস। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। বুধবার পুলিস রিমান্ড চেয়ে দুইজনকে আদালতে সোপর্দ করা হয়।একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস।

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM