সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ৭ ম্যাচে টানা জয়ী হয়ে ইতিহাস গড়লো সরোজ সংঘ

ত্রিপুরা আগরতলা : সি ডিভিশনে ইতিহাস গড়ল সরোজ সংঘ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ৭ ম্যাচে টানা জয়ী হয়ে ইতিহাস গড়লো সরোজ সংঘ। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বি-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় উমাকান্ত কোচিং সেন্টার ও সরোজ সংঘ।যদিও উভয় দলের কাছে এদিনের ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। কারণ লিগে বি-গ্রুপের লড়াই থেকে টানা ৬ ম্যাচ জয় তুলে নিয়ে প্রথমেই ফাইনালে জায়গা করে নিয়োছিলো সরোজ সংঘ।  অন্যদিকে ৬ ম্যাচে ৩ টি জয় নিয়ে আসর থেকে ছিটকে গিয়েছিলো উমাকান্ত কোচিং সেন্টার। কিন্তু নিজেদের শেষ ম্যাচেও উমাকান্ত কোচিং সেন্টারকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগ শেষ করলো সরোজ সংঘ। ম্যাচে সরোজ সংঘের হয়ে গোল চারটি করেন খেলার ৭ ও ৩৯ মিনিটে বিপটোর জমাতিয়া, ৬২ মিনিটে বিকন চাকমা ও ৮০ মিনিটে প্রীতম সরকার। বুধবার  বি-গ্রুপের লিগ পর্ব শেষ হলো সরোজ সংঘ ও উমাকান্ত কোচিং সেন্টার এর ম্যাচটির মধ্যদিয়ে।অন্যদিকে এ-গ্রুপের লড়াইয়ে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় কেশব সংঘ ও ইয়ুথ ক্লাব। বি-গ্রুপের মতো এ-গ্রুপের ম্যাচটি ছিলো উভয় দলের কাছে নিয়ম রক্ষার।এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে ইয়ুথ ক্লাবকে পরাজিত করে কেশব সংঘ।

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM