এক নেশাকারবারি সহ ৫ চোর জালে

ত্রিপুরা আগরতলা : চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ ৫ চোরকে আটক করলো পশ্চিম থানার পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩ টি বৈদ্যুতিক সিলিং পাখা ও দা। ধৃতরা হল ধৃতরা হল সমীর বিন, বিলাস গুপ্ত, যদুমনি গুপ্ত, শানু দেব ও রাজেশ দেবনাথ। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। পশ্চিম আগরতলা থানার ও সি জানান, ৫ আগস্ট বড়জলা এলাকায় একটি চুরির ঘটনায় এদের আটক করা হয়েছে। এদিকে ও সি আরও জানান রবিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে জানতে পারেন রাজধানীর রাধানগর এলাকায় বিপ্লব বণিক নামে এক যুবক ব্রাউন সুগার বিক্রি করছে। পুলিস রাধানগরে ছুটে গিয়ে ব্রাউন সুগার সহ বিপ্লব বনিককে আটক করে। তার কাছ থেকে পুলিশ ১৩৫ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার সঙ্গে আরও পাঁচ জন নেশাকারবারের সাথে যুক্ত রয়েছে। তল্লাশিতে নেমে পুলিস তাদের আটক করতে পারেনি।

 

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা