সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস

ত্রিপুরা আগরতলা : পরাধীন ভারতে গঠিত হয়েছিল ১৯৩৬ সালের ১২ আগস্ট সারা ভারত ছাত্র ফেডারেশন। প্রতিবছর ১২ আগস্ট সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এবছর সংগঠনের ৮৯ তম প্রতিষ্ঠা দিবস। সোমবার সকালে মেলারমাঠ ছাত্র যুব ভবনে ভারতের ছাত্র ফেডারেশনের তরফে এ আই এস এফের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলনের পরে শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত ছাত্র নেতৃত্ব। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা। ছাত্র সংগঠনের ইতিহাস তুলে ধরে বর্তমান কেন্দ্রের সরকারের শিক্ষা বিরোধী নীতি তুলে ধরেন ছাত্র নেতৃত্ব।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!