মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিল মুক্তি সংঘ

আগরতলা : সম্প্রতি বন্যায় ভয়াবহ অবস্থা রাজ্যের ।লক্ষাধিক মানুষ শিবিরে আশ্রয় নিয়েছেন। যদিও এখন সংখ্যাটা অনেকটাই কমে এসেছে। তারপরও গোমতী জেলার বিভিন্ন জায়গায় এখনো বহু মানুষ ত্রান শিবিরে। রাজ্য সরকারের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই অবস্থায় রাজ্য সরকারের একার পক্ষে সম্ভব নয় এই সমস্যা থেকে কাটিয়ে উটা। তাই সরকারের পাশে থাকার বার্তা শুধু বিরোধী রাজনৈতিক দলগুলি নয় বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব ,সংগঠন এগিয়ে এসেছে। বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব আর্থিক ভাবে সাহায্য করছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছে।বরাবরই সামাজিক কাজে এগিয়ে আসা রাজধানীর মুক্তি সংঘ মুখ্যমন্ত্রীর অর্থ দান করল।বুধবার মুক্তি সংঘের পক্ষে ক্লাব সম্পাদক পিনাকী চক্রবর্তী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেন। এদিন পিনাকি চক্রবর্তী মুখ্যমন্ত্রীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। মুখ্যমন্ত্রী এজন্য ধন্যবাদ জানান মুক্তি সংঘের সম্পাদককে ।আগামী দিনে এই বন্যার্তদের সাহায্যে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব এগিয়ে আসুক এটাই চাইছেন সকলে।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার