মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি

আগরতলা : রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির ফলে ১৫ হাজার কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের একার পক্ষে সম্ভব নয় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা। তাই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান সকলকে এগিয়ে আসার জন্য। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা। পাশাপাশি ব্যক্তিগত ভাবেও অনেকে এগিয়ে আসছে। রবিবার দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫০০০ টাকা দান করা হয়। এইদিন দুর্গা চৌমুহনী বাজারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাজার কমিটির পক্ষ থেকে ১৫ হাজার টাকার চেক মেয়র দীপক মজুমদারের হাতে তুলে দেওয়া হয়।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি