রাজধানীতে আটক তিন বাংলাদেশী নাগরিক

আগরতলা : রাজধানীতে বাড়ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের আনাগোনা। অভিযোগ দালালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা ধরাও পড়ছে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশী নাগরিকরা। রবিবার তিন বাংলাদেশী আটক রাজধানীর আর এম এস চৌমুহনী থেকে।

পশ্চিম থানার ও সি জানান গোপন খবরের ভিত্তিতে পুলিস অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায়। ধৃতরা হল তাসমিন, ইমরান ও জাসিন। অভিযোগ তারা লঙ্কামুড়া এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে। পুলিস রিমান্ড চেয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। এর দুই- তিন দিন আগেও লঙ্কামুড়া ও সিটি সেন্টারের সামনে থেকে তিনজনকে আটক করেছে পুলিস।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!