নবজাগরণ ক্লাবে ১০০ জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি

আগরতলা : বন্যা দুর্গতদের পাশে এগিয়ে এলো জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছা সেবকরা। বন্যার্তদের মধ্যে বিলি করা হল ত্রাণ সামগ্রী। সূৰ্যমনিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন এস এস ইউনিট ও রামনগরের নবজাগরন ক্লাবের যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিলি করা হয় সোমবার।এদিন বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ক্লাব প্রাঙ্গণে।উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর নিবাস দাস , কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, বিজেপি রামনগর মন্ডল সভাপতি তাপস দেব সহ ক্লাব সদস্যরা।এদিন তারা মোট ১০০ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। মেয়র এদিন এন এস এস স্বেচ্ছা সেবক ও নবজাগরণ ক্লাবকে ধন্যবাদ জানান।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা