১৯ সেপ্টেম্বর অভিযুক্তদের ফের আদালতে তোলা হবে

আগরতলা : সাংবাদিকদের উপরে আক্রমণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে জেল হাজতে পাঠাল আদালত। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয় তাদের। বিচারক তিনজনকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠান। জেল হাজতে থাকাকালীন তদন্তকারী অফিসার জিজ্ঞাসাবাদ চালাতে পারবেন। অভিযুক্তরা হল সুকান্ত দেবনাথ ওরফে (নিশান) , সৌরভ ভট্টাচার্য , আকাশ বনিক। পূর্ব থানার পুলিস তিনজনকে এদিন আদালতে পেশ করে। একথা জানান সরকারি আইনজীবী দিলিপ দেবনাথ। উল্লেখ্য রবিবার মাঝরাতে রাজধানীর মঠ চৌমুহনীতে সাংবাদিকদের উপর আক্রমণ করার অভিযোগ কতিপয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনা জানিয়ে থানায় মামলা করা হয়। পুলিস দ্রুত তিনজনকে জালে তুলে। মঙ্গলবার এদেরই আদালতে পেশ করে পুলিস।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!