ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের ওয়েবসাইটের উদ্বোধন

আগরতলা : ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সোমবার। আইতরমাতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল ওয়েবসাইটের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আইতরমার চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্যরা। বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল জানান ডিজিটাল যুগ চলছে। ডিজিটাল যুগে অনলাইনে কাজ করতে না পারলে কাজ পিছিয়ে যায়। তাই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। এতে করে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের কাজে বর্তমানে গতি আসবে বলে জানান তিনি।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী