নিজ বিধানসভা কেন্দ্রে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : উৎসবের আনন্দে যাতে গরীব অংশের মানুষও শামিল হতে পারেন সেজন্য বিভিন্ন জায়গায় চলছে বস্ত্র বিতরণ।নিজ বিধানসভা কেন্দ্রের দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে তিনি এলাকার দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন। মুখ্যমন্ত্রী বলেন,দুর্গাপূজা উপলক্ষে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ইচ্ছে ছিল। যাতে সকলে মিলে পূজোর দিনগুলি আনন্দে কাটাতে পারে। বর্তমান সরকার এবং শাসক দলের নীতি হলো মানুষের সুখে দুঃখে পাশে থাকা। সে নীতিতে তিনি বিশ্বাসী। এই আনন্দের সময় এলাকার মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায় বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার এবং শাসক দল চায় রাজ্যের মধ্যে যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার মহিলারা।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি