দর্শনার্থীদের জন্য ষষ্ঠীতে মণ্ডপ খুলে দেওয়া হল রাজধানীর সরোজ সংঘের

আগরতলা : দর্শনার্থীদের জন্য ষষ্ঠীতে মণ্ডপ খুলে দেওয়া হল রাজধানীর সরোজ সংঘের। বুধবার দেবীর বোধনের সকালে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-র হাত ধরে উদ্বোধন হলো সরোজ সংঘ ক্লাবের পূজা মণ্ডপের। পাশাপাশি এদিন বস্ত্র বিতরণ করা হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য নিজে এলাকার দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন। সাথে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা।সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী পূজা দুর্গা পূজা। প্রতিবছরের মতো এবারো বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা দেবীর দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে। সরোজ সংঘও দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে। পাশাপাশি তারা এলাকার দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সরোজ সংঘের এই উদ্যোগের প্রশংসা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা