রাজধানীর পোলস্টার ক্লাব প্রাঙ্গণে স্টল শিশু কল্যাণ সমিতির

আগরতলা : দেশের ভবিষ্যৎ হচ্ছে শিশুরা। তাই শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি কাজ করে। শিশুরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব থেকে শিশুদের উৎরনের জন্য শিশু কল্যাণ সমিতি।শিশু শ্রমিক, বাল্য বিবাহের মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে শিশুরা। তাই এসব নিয়ে লোকজনকে সচেতন করতে কর্মসূচী নিল শিশু কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা ও শিশু সুরক্ষা কমিটি। একথা জানান পশ্চিম জেলা চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ঘোষ। বৃহস্পতিবার সপ্তমীর দিনে রাজধানীর পোলস্টার ক্লাব সংলগ্ন এলাকায় স্টল খুলে সমিতি।এদিন এর উদ্বোধন হয়।উপস্থিত ছিলেন পশ্চিম জেলা চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ঘোষ,শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন অস্মিতা বণিক ,সদস্যা মৌটুসী ভৌমিক সহ অন্যান্যরা।

Related posts

পরিচ্ছন্ন, নিরাপদ, সবুজ ও আধুনিক শহর গড়ার প্রতিশ্রুতি — পুর নির্বাচনে বিজেপির ২১ দফা সংকল্প পত্র প্রকাশ

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কড়া বার্তা তারেক সরকারের‘হাতকড়া পরেই ফিরতে হবে’

২ ডিসেম্বর পুর ও নগর নির্বাচনের কি ফলাফল হতে যাচ্ছে তা এখনই বোঝা যাচ্ছেঃমুখ্যমন্ত্রী