রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা : জিবি হাসপাতালে বর্তমানে উন্নত চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। ৯ টি সুপার স্পেসালিটি বিভাগ জিবি হাসপাতালে চালু করা হয়েছে।জিবি হাসপাতালের প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে। আগরতলা জিবিপি হাসপাতালের ৬৪ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ জি এম সি ও জিবি হাসপাতালের কার্ল ল্যান্ড স্টেইনার অডিটোরিয়ামে হয় এই অনুষ্ঠান।অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এছাড়াও  উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়িকা মিনারানী সরকার, মুখ্য সচিব জে কে সিনহা, ওএনজিসির এসেট ম্যানেজার কৃষ্ণ কুমার, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা।পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন জিবি হাসপাতালে বর্তমানে উন্নত চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। ৯ টি সুপার স্পেসালিটি বিভাগ জিবি হাসপাতালে চালু করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন জিবি হাসপাতালের প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনিপুরের সিজা হাসপাতাল রাজ্যে হাসপাতাল স্থাপন করতে চাইছে। তাদের জন্য একটা জায়গা চিহ্নিত করা হয়েছে। সকল সরকারি প্রক্রিয়া শেষ হলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন, জিবি হাসপাতাল যখন পথ চলা শুরু করেছিল। তখন কিছুই ছিল না বলা চলে। বর্তমানে জিবি হাসপাতালের অনেক পরিবর্তন হয়েছে। একটা সময় বিএম হাসপাতাল অর্থাৎ বর্তমানে আইজিএম হাসপাতালে অস্ত্র পচার থেকে বিভিন্ন পরিষেবা চালু ছিল। তারপর প্রয়োজনের তাগিদে জিবি হাসপাতাল স্থাপন করা হয়। জিবি হাসপাতালের জন্য তৎকালীন সময় মহারাজ কিরীট বিক্রম বাহাদুর জমি দান করেছিলেন। জিবি হাসপাতাল যখন চালু হয়েছিল তখন এসি মেশিন ছিল না। কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেই সময় জিবি হাসপাতালে চাকুরি করা একটা গর্বের বিষয় ছিল। বর্তমানে জিবি হাসপাতালের অনেক উন্নয়ন হয়েছে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী